শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

রংপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদ্‌যাপিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

খবর বিজ্ঞপ্তি,রংপুর:

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’—এই প্রতিপাদ্যে রংপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদ্‌যাপিত হয়েছে। বৃহস্পতিবার (১লা মে) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলাপ্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় রংপুরের বিভাগীয় কমিশনার বলেন, শ্রমজীবী মানুষেরাই সমাজের চালিকা শক্তি। তাঁরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। জুলাই-আগস্ট-এর গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূরীকরণের দাবিতে জুলাই-আগস্ট-এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। এজন্য যেখানেই অন্যায়, বৈষম্য আসবে সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে।

কলকারখানা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যাতে শ্রমিকদের মাঝে অসন্তুষ্টি সৃষ্টি না হয়, এজন্য শ্রমিকদের অধিকার নিশ্চিতে মালিকদের খেয়াল রাখতে হবে। সহানুভূতিশীল মনোভাব নিয়ে শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আল আমিন, রংপুর বিভাগীয় ও মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা আবদুল খালেক প্রমুখ।

আলোচনা সভার পূর্বে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে টাউন হলে গিয়ে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর