বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

রাজারহাটে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫


খবর বিজ্ঞপ্তি, রংপুর:

রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০শে এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা মডেল মসজিদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সংবাদপত্র সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সাংবাদিকগণ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সমাজের নানা অসংগতি ও দুর্নীতির চিত্র জনসম্মুখে তুলে ধরেন। গুজব প্রসঙ্গে তিনি বলেন, গুজবের উদ্দেশ্য হলো মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করা। এর ফলে সমাজে আতঙ্ক ও অস্থিরতা ছড়ায়। এখন কেউ কেউ ব্যক্তিগত স্বার্থসিদ্ধির পাশাপাশি ভিউ বাড়ানোর উদ্দেশ্যেও গুজব ছড়াচ্ছে। তিনি গুজবের বিপরীতে প্রকৃত তথ্য উপস্থাপনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তথ্য অফিসার বলেন, দেশের মানুষকে ভুয়া সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব থেকে রক্ষায় সচেতন ও সতর্ক করতে হবে। আর এক্ষেত্রে গণমাধ্যমকর্মীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। গুজব প্রতিরোধে তথ্য সাক্ষরতা অত্যন্ত প্রয়োজন। শুধু তাই নয়, গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে সূত্রহীন সংবাদ ও অসত্য তথ্য গণমাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে হবে।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকগণ বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এই ধরনের মতবিনিময় সভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে নিয়মিত মতবিনিময় সভা ও কর্মশালা আয়োজন করা প্রয়োজন। এই ধরনের আয়োজন করা হলে গণমাধ্যমের উন্নয়ন হবে এবং সাংবাদিকগণ উপকৃত হবেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আঞ্চলিক তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার মোঃ রুপাল মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর