ফেনীতে মে দিবস পালিত
কামরুল হাসান লিটন, ফেনী:
‘শ্রমিক-মালিক এক হয়ে,গড়বো এ দেশ নতুন করে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(১মে) সকালে জেলা প্রশাসনের উদ্যেগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে শহরের শহীদ মিনার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে। র্যালী শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন,পৌর প্রশাসক মোহাম্মদ বাতেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল হোসেন, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান,সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন এবং নিরাপদ সড়ক আন্দোলনের জেলা সভাপতি জিয়া উদ্দিন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক বলেন, “শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করে যেতে হবে। মে দিবস শুধু শ্রমিকদের ন্যায্য অধিকার ও সব সমস্যা সমাধানের দাবীর কথা মনে করিয়ে দেয়। আমরা তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সচেষ্ট থাকবো।
উল্লেখ্য যে,মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশে^র প্রায় ৮০টি দেশে সরকারী ছুটি ঘোষনা করা হয়েছে।
এ দিকে মে দিবস উপলক্ষ্যে ফেনী জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৩৯তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সভায় স্কপের ৯ দফা দাবী মেনে নেওয়া, শ্রমিক নির্যাতন বন্ধ ও শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদান করার দাবী জানানো হয়। জেলা সমন্বয়ক মোকছেদুল আলম টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন। মে দিবস উদযাপন প্রস্তুতি কমিটির আহবায়ক নাছির উদ্দিন ভুইয়াঁ সবুজের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন, ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খোন্দকার ও বিশেষ অতিথি ছিলেন কানাডা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির পাটোয়ারী।
এতে আরো বক্তব্য রাখেন, স্কোপের উপদেষ্টা এডভোকেট সমির চন্দ্র কর, হিউম্যান রাইটস ফেনী জেলার সভাপতি ইমাম উদ্দিন,ফেনী পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ হানিফ, সোনাগাজী উপজেলা সভাপতি নুরুল হুদা প্রমুখ। সভা শেষে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।









Chief Editor-Dipali Rani Roy