শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

ফেনীর দাগনভুঞাঁয় পানিতে ডুবে মারা গেল ২ ভাই

প্রকাশের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫

কামরুল হাসান লিটন, ফেনী:

ফেনীর দাগনভুঞাঁয় পুকুরের পানিতে ডুবে নাফিজ(১০)ও ইয়াছিন(১০) নামের দু’ভাইয়ের মৃত্যূ হয়েছে। শুক্রবার(২মে) দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের হাটপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাফিজ উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামের মিজি বাড়ীর সাইফুল ইসলামের ছেলে অপরজন ইয়াছিন একই বাড়ীর নিজাম উদ্দিনের ছেলে। তারা সর্ম্পকে আপন চাচাতো ভাই।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে,শুক্রবার জুমার নামাজের সময় শিশুদেও বাবারা জুমার নামাজে গেলে তারা পুকুরে গোসল করতে নামে। পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে দাগনভুঞাঁ স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে কর্মরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে দাগনভুঞাঁ থানার ওসি ওয়াহিদ পাভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর