শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

উলিপুরে জুয়ার সরঞ্জামসহ ১৪ জুয়াড়ি আটক

প্রকাশের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫
Oplus_131072

আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে জুয়ার সরঞ্জামসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাতিয়ারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আশারাফুল ইসলাম, দীনবন্ধু, রফিকুল ইসলাম, রিয়াজুল, শফিকুল ইসলাম, মহব্বত আলী, নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, শ্রী মন্টু, জাম্বু দাস, মুকুল মিয়া, নুর ইসলাম, এরশাদুল হক ও ইমান হোসেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাতিয়ারপাড়, কালী মন্দির এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ১৪ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ডাবু, ছয়টি গুটি, জুয়ার বোটসহ নগদ চার হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মামালা দায়েরের পর শুক্রবার দুপুরে জেলহাজ‌তে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর