বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

‌‌‌‘দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না করলে লাগাতার আন্দোলন’

প্রকাশের সময়: শনিবার, ৩ মে, ২০২৫

পরিবেশবাদীদের অপ-প্রচার তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে বিলম্ব করলে লাগাতর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে রংপুর নর্থভিউ হোটেলে পদযাএা দাবিতে রোববার (৪ এপ্রিল) বিকেল ৩ টায় রংপুরে পদযাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এসময় উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা আহবায়ক সাইফুল ইসলাম, , জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ।

এসময় দুলু বলেন, চীনে প্রধান উপদেস্টা তিস্তা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু দেশে এসে এ নিয়ে কোন উদ্যোগ আমরা দেখছি না। যা তিস্তা অববাহিকার মানুষের মনে সন্দেহ তৈরি করেছে। এরই মধ্যে তথাকথিত পরিবেশবাদিরা মিথ্যা তথ্য সন্ত্রাস তৈরি করেছে। অপ-প্রচার চালাচ্ছে। অবিলম্বে তিস্তার কাজ শুরু করতে হবে।সেটি না করলে আমরা লাগাতর আন্দোলনে যাবো।

পদযাত্রায় উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পদযাত্রাটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে জিলা স্কুল মাঠে গিয়ে সমাবেশ করবে।-সম্পাদনায় রংপুর বার্তা সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর