বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ফেনীতে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময়: শনিবার, ৩ মে, ২০২৫


কামরুল হাসান লিটন, ফেনী:

‘রক্তের দামে কিনেছি স্বপ্ন, সাহসী ভোর সম্মুখে জয়,কাটবে এবার বৈষম্মের ঘোর’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে দলটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (৩মে) বিকালে শহরের জুম্মা শপিং সেন্টারে নিজস্ব কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবিপার্টি ফেনী জেলার আহবায়ক মাষ্টার আহছান উল্যাহর সভাপতিত্বে সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী,দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অমলান, নারী বিষয়ক সম্পাদক শাহানা আক্তার শানু,সদস্য হুরে জান্নাত,কাজী জাহাঙ্গীর আলম, ফখরুল আলম মুরাদ,যুব পার্টির আহ্বায়ক শফিউল্লা পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ,ফেনী সদর উপজেলা সদস্য সচিব আবু সাইদ, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ,পৌর সদস্য সচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের,পরশুরাম উপজেলার সমন্বয়ক কাজী নজরুল ইসলাম ইকবাল সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে কেক কেটে পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর