সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান রাজনীতির মাঠে প্রতিশ্রুতির বাণিজ্য : জনগণের সাবধান থাকার এখনই সময় নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ১শত পরিবারকে ২০লাখ টাকা সহায়তা প্রদান

প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫

কামরুল হাসান লিটন, ফেনী:

ফেনীর বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১শত পরিবারকে ২০ লাখ টাকা সহায়তা দিয়েছে ইউনিসেফ বাংলাদেশ স্টাফ এসোসিয়েশন।
রবিবার (৪ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে সহায়তা তুলে দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইসমাইল হোসেন, ইউনিসেফ বাংলাদেশ স্টাফ এসোসিয়েশন পক্ষে চট্টগ্রাম বিভাগের হেড রিজিওনাল মিজ মাধুরী ব্যনার্জি, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুইয়া উপস্থিত ছিলেন। এতে ফেনী সদর উপজেলার ৪০টি, ছাগলনাইয়া উপজেলার ২৫টি, ফুলগাজী উপজেলায় ২০টি ও পরশুরাম উপজেলায় ১৫টি সর্বমোট ১০০টি পরিবারকে ২০ হাজার টাকা করে সর্বমোট ২০ লাখ আর্থিক অনুদান প্রদান করা হয়।

উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে – যেসব পরিবারে গোল্ডেন সিটিজেন কার্ড (সুবর্ণ কার্ড) সহ প্রতিবন্ধী শিশু রয়েছে; যেসব পরিবারে SAM (Severe Acute Malnutrition) শিশু রয়েছে; চরম-দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবার; বন্যার কারণে বসতবাড়ির অবস্থা খুবই ক্ষতিগ্রস্ত, যে পরিবারের প্রধান মহিলা এবং যে সকল পরিবার ইতোপূর্বে কোন সহযোগিতা পায়নি – এমন পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর