রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

শাকিবের বরবাদের পর সোজা বলিউডে পা রাখলো রিয়া

প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫

২০২৪-এ নানা ঝড় বয়ে গেছে টলিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের জীবনে। তবে সব কিছুর মধ্যেও নিজের দুই সন্তানকে সামলে কাজের হাত ধরে এগিয়ে গিয়েছেন সামনের দিকে।

এর মাঝেই কাজ করেছেন‌ শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমায়। যেখানে ইধিকা পালের বড় বোনের চরিত্রে ছিলেন তিনি। -বিনোদন তোলপাড়।

ওপার বাংলায় ছোট পর্দার পরিচিত মুখ হলেও রিয়া কাজের পরিধি বাড়িয়েছেন নিজের চেষ্টায়। প্রথমে কলকাতা, পরে বাংলাদেশ, এবার সোজা বলিউডে পাড়ি জমালেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন নতুন পথ চলার সুখবর।

‘রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে হিন্দি ছবি ‘বিহান’। পরিচালনায় ধীরাজ কুমার। ছবিটি নারীশক্তির গল্প বলবে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া।

অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মুহূর্তে শুটিংয়ের মাঝে আছেন তিনি। সকাল থেকেই বেশ চাপ। অভিনেত্রীর চটপট জবাব, ‘১৫ বছরের চেষ্টা আর ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় এসে পৌঁছেছি।’

বলিউডে পাড়ি দিয়ে কি তবে টলিউডে আর কাজ করবেন না রিয়া? জানা যাচ্ছে, দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করতে চান অভিনেত্রী। এই মুহূর্তে নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান ভালো কাজের তাগিদে।

রিয়া কিন্তু এখানেই থেমে নেই। বাংলাদেশ, বলিউডের পর তাকে দেখা যাবে বাংলা ছবিতেও‌! জিৎ চক্রবর্তীর আগামী ছবি ‘লটারি জিন্দাবাদ।’ খরাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত-সহ অনেকেই থাকছেন সেখানে। কৌতুকধর্মী এই ছবিতে রিয়া জবরদস্ত পুলিশ অফিসার। বাইকে চড়া, অ্যাকশন দৃশ্য— সবকিছুই থাকবে। যেসব চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর