সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান রাজনীতির মাঠে প্রতিশ্রুতির বাণিজ্য : জনগণের সাবধান থাকার এখনই সময় নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত পীরগঞ্জে তারুণ্যের সমাবেশ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রংপুর জেলা পুলিশের কল্যাণ সভা , বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি- প্রদান ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: সোমবার, ৫ মে, ২০২৫

রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে জেলা পুলিশ, রংপুরের মাসিক কল্যাণ সভায় ৫ মে রংপুর জেলায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সন্তানদের ২০২৪ সালে অনুষ্ঠিত পরীক্ষায় একাডেমিক সাফল্যের উপর ভিত্তি করে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ এর বৃত্তি প্রদান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু সাইম, পুলিশ সুপার, রংপুর ।

সভায় পুলিশ সুপার বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
এরপর তিনি বাংলাদেশ পুলিশের আইজিপি পক্ষে রংপুর জেলা পুলিশ পরিবারের ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ১০ জন এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় ০৭ জন সকল বিষয়ে জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪” সালের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।

এরপর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার, রংপুর মোঃ আবু সাইম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
এপ্রিল-২০২৫ মাসে জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এপ্রিল-২০২৫ মাসের জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর; আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল); মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অফিসার ফোর্সগণ।-সম্পাদনায় রংপুর বার্তা সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর