ফেনী সরকারী কলেজের সীমানা প্রাচীর নির্মাণে বাধা
সংবাদদাতা, ফেনী :
ফেনী সরকারী কলেজের ৯ শতাংশ জায়গা নিয়ে মামলা থাকলেও সেখানে কর্তৃপক্ষ সীমানা প্রাচীর করতে গিয়ে বাধা দিয়েছেন এলাকাবাসী। কলেজের জায়গার সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। কিন্তু সীমানা নির্ধারনের কাজটি সমাধান না হওয়ায় কলেজ কর্তৃপক্ষ শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে নির্মান কাজ করতে গিয়ে জায়গার দাবীদার জাহাংগীর আলম হাজারী বাধা দেন।
কলেজ কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন যাবত বধ্যভুমির পুকুরে কাঁটা তাঁরের বেড়া দিয়ে কলেজ সীমানা করা হয়েছে কিন্তু সেখানে পুকুর ভরাট করে বধ্যভুমি নির্মাণ ও মাষ্টারপাড়া থেকে রেলষ্টেশান রোড়ে যাতায়াতের জন্য সড়কটি নির্মাণ করায় কলেজ অরক্ষিত হয়ে পড়ে। এ অংশটুুকুতে সীমানা প্রাচীর নির্মানের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ৩০ লক্ষ টাকা বরাদ্দ পাওয়ায় সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়।
কলেজ কর্তৃপক্ষ আরো জানায়,ফেনী কলেজের পূর্ব পাশে রেল ষ্টশন,রেল লাইন ও দক্ষিণে আবাসিক এলাকা হওয়ায় এবং চারদিকে নিরাপত্তার জন্য বাউন্ডারী না থাকায় দিনে রাতে বাখাটে,মাতাল,জুয়াড়ি, মাদকসেবনকারী নেশাগ্রস্থ লোকজন অবাধে চেলাফেরা করে। তাদের উৎশৃখলতা ,অসৎকার্যকলাপের কারণে কলেজের ছাত্র শিক্ষক,কর্মকর্তা কর্মচারীরা রীতিমত আতংকের মধ্যে থাকেন। এমনকি এসকল জায়গায় রাতের বেলায় ছিনতাইয়ের মত ঘটনা ঘটে থাকে। ফলে কলেজের সীমানা প্রাচীরটি হয়ে গেলে এ সকল এলাকায় অপরাধীর বিভিন্ন অপকর্ম বন্ধ হয়ে যাবে। ক্যম্পাসে নিরাপত্তা ও শিক্ষার সুষ্ট পরিবেশ ফিওে আনতে সীমানা প্রাচীর অত্যান্ত প্রয়োজন হয়ে পড়েছে।
জায়গার দাবীদার জাহাঙ্গীর আলম হাজারী জানান, কলেজের সীমানা প্রাচীরের ভিতরে তিনি জায়গা পাবেন। এ মর্মে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান বরাবর একটি আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফেনী মডেল থানার ওসিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন। তেমনিভাবে কলেজের অধ্যক্ষ, ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।
গত ৪ মে সম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধাঁগ্রস্ত না হয় এ মর্মে জেলা প্রশাসকের কাছে প্রশাসনিক সহায়তা চেয়ে লিখিত আবেদন করেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার।
অপরদিকে বাদীপক্ষ গত সোমবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে কলেজ কর্তৃপক্ষ তাঁর জায়গা দখল করে কলেজ কর্তৃপক্ষ সীমানা প্রাচীর নির্মাণ করছে এ মর্মে অভিযোগ করেছেন।









Chief Editor-Dipali Rani Roy