ফেনীর ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান ৩ পিকআপ ও ১ ট্রাক্টর জব্দ, অকেজো ২ এস্কেভেটর
কামরুল হাসান লিটন, ফেনী:
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ও সিন্দুরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। গত বুধবার রাত ১০টা থেকে রাত ১টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি পিকআপ ও ১টি ট্রাক্টর জব্দ করা হয়। এছাড়াও, অভিযানের সময় ২টি এস্কেভেটর ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা, ফলে সেগুলো জব্দ করা সম্ভব না হলেও অকেজো করে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
তিনি কালেরকন্ঠকে জানান, “ফসলি জমির মাটি কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে মাটি কাটায় জড়িতরা দ্রুত পালিয়ে যায়, তাই মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি।”
উল্লেখ্য, ফসলি জমির টপসয়েল কাটা নিষিদ্ধ হলেও কিছু অসাধু চক্র এ কাজে জড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।









Chief Editor-Dipali Rani Roy