বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

নির্বাচিত নতুন পোপ

প্রকাশের সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫

খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার নতুন প্রধান পোপ নির্বাচিত হয়েছেন। নতুন পোপ নির্বাচিত হওয়ায় সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা গেছে।

বৃহস্পতিবার (০৮ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।-খবর তোলপাড়।

প্রতিবেদনে বলা হয়েছে, সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্ট পিটার্স বাসিলিকার ঘণ্টা বেজে উঠে এই ঐতিহাসিক ঘোষণাকে নিশ্চিত করেছে।

প্রাচীন প্রথা অনুযায়ী, ক্যাথলিক চার্চের কার্ডিনালরা গোপন সমাবেশে মিলিত হয়ে নতুন পোপ নির্বাচনের জন্য ভোট প্রদান করেন। ভোটের পর, যদি নতুন পোপ নির্বাচিত হন, তবে চিমনি দিয়ে সাদা ধোঁয়া ছাড়া হয়, যা বিশ্বজুড়ে ক্যাথলিকদের জন্য আনন্দের বার্তা বহন করে।

নতুন পোপ কে হবেন, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার অপেক্ষায় রয়েছেন বিশ্ববাসী। সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো মানুষ নতুন পোপের আগমনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, যারা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চান।

পোপ হচ্ছেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা। রোমান ক্যাথলিকদের বিশ্বাস অনুযায়ী, তিনি যিশু খ্রিস্টের সরাসরি উত্তরাধিকার হিসেবে বিবেচিত হন। এছাড়া তাকে সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি বলা হয়।

পোপ পুরো ক্যাথলিক চার্চের ওপর পূর্ণ ও অসীম ক্ষমতার অধিকারী হন। বিশ্বের প্রায় ১৪০ কোটির বেশি ক্যাথলিকের কাছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তি হিসেবে বিবেচিত হন। যদিও অনেক ক্যাথলিক বাইবেলের ওপর নির্ভর করেন, তবে চার্চের নীতি ও আচরণের ক্ষেত্রে পোপের শিক্ষাও সমানভাবে অনুসরণযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর