
সংবাদদাতা, ফেনী:
ফেনীর আলোচিত মহিপাল ফ্লাইওভার নিচে ঢাকা চট্রগ্রাম মহাসড়ক বন্ধ করে আওয়ামীলীগ নিষিদ্ধ করার দাবীতে “ফেনী ব্লকেড” এর ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে ঢাকার পর প্রথম জেলা হিসেবে ফেনীতে এ আন্দোলন শুরু করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
ছাত্রদের সাথে জেলা ছাত্র শিবির, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত ইসলামীর নেতাকর্মীরাসহ সকল স্তরের জনতা এ আন্দোলনে অংশ গ্রহণ করেছেন। শুক্রবার(৯ মে) সন্ধ্যার পর ফেনী মহিপালের ফ্লাইওভারের নিচে বৈষম্য বিরোধী ছাত্রদের আহবানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ সকল স্তরের শ্রেণী পেশার লোকজন এ আন্দোলনে একাত্মতা ঘোষনা করেছেন। পুরো মহিপাল এলাকায় হাজার হাজার ছাত্র জনতা মাইকে শ্লোগান দিয়ে যাচ্ছেন। রাত যত গভীর হচ্ছে ছাত্র জনতার সংখ্যা বাড়ছে। তবে কতক্ষণ আন্দোলন চলবে তা কেহ বলতে পারছেনা। তবে ছাত্র নেতৃবৃন্দরা জানান, আওয়ামীলীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। তবে ঢাকার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন।
এ ফেনী ব্লকেড আন্দোলনের উপস্থিত আন্দোলনকারীদের উদেশ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওসমান গণি রাসেল জানান, সারাদেশে আওয়ামীলীগের গণহত্যার বিচার চায়। সাথে সাথে এ আওয়ামীলীগ নামক সংগঠনটিকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আন্দোলন চলবে।
এনসিপির ফেনী জেলা সাধারন সম্পাদক শাহ ওয়ালি উল্ল্যাহ মানিক বলেন, ফ্যাসিস আওয়ামীলীগকে নিষিদ্ধ করা না হলে এ আন্দোলন চলবে। আমরা আবার আরেকটি জুলাই আগষ্টের আন্দোলনের দিকে নিয়ে যাব।
ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল বক্তব্যে বলেন, আমরা মহিপালের ফেনী ব্লকেডকে সমর্থন জানিয়েছি। তিনি বলেন,ফ্যাসিস আওয়ামীলীগ এ দেশে রাজনীতি করার কোন অধিকার রাখেনা। গণহত্যাকারী দল আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আন্দোলন চলবে।
ছাত্র সমস্বয়ক ওসমান ফারুক শুভ বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের কাছে একটাই দাবী গনহত্যাকারী ফ্যাসিস আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আন্দোলন চলবে।
উল্লেখ্য যে,গত জুলাই আগষ্ট আন্দোলনের সময় বৈষম্য ছাত্র জনতার উপর আওয়ামী,যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় ১২ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। প্রায় অর্ধ শতাধিক ছাত্র জনতা গুরুতরভাবে আহত হয়ে কেহ পঙ্গু হয়েছেন,কেহ চোখ হারিয়েছেন, কেহ অঙ্গ হারিয়েছেন। ফলে সকলের একই দাবী ফ্যাসিস আওয়ামীলীগকে অনতিবিলম্বে নিষিধ করতে হবে।
ফেনী মহিপালে ছাত্র জনতার আন্দোলনকারী নেতৃবৃন্দ জানান,আওয়ামীলীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান। ঢাকা শাহবাগের আন্দোলনের সাথে একত্বতা জানিয়ে কেন্দ্রিয় কর্মসুচী অনুযায়ী আন্দোলন চলবে।
ফেনী মডেল থানার ওসি মোঃ সামছুজ্জামান জানান,বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তার সকল ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা চট্রগ্রাম মহাসড়কের যান চলাচল সচল রাখার জন্য ফ্লাইওভারের উপর দিয়ে যানবাহন করছে। সাধারন মানুষের যাতে কোন সমস্যা না হয় পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।
ফেনী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জানান, গত কয়েকদিনে আওয়ামীলীগের প্রায় ২০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। ফেনীতে ওপারেশন ক্লিনহার্ট অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com