রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

কাশ্মীর সমস্যা সমাধান নিয়ে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

প্রকাশের সময়: রবিবার, ১১ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ভারত ও পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, দুই দেশ একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র এই শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে পেরে গর্বিত। তিনি কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানে দুই দেশের সঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দেন।-খবর তোলপাড়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা এক বার্তায় ট্রাম্প এই চুক্তিকে ঐতিহাসিক ও বীরোচিত বলে অভিহিত করেন।

তিনি লেখেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী ও অটল নেতৃত্ব যেভাবে বুঝেছে যে আরও আক্রমণ চালানো বিপর্যয় ডেকে আনতে পারত, তা থেকে সরে আসার জন্য যে প্রজ্ঞা ও ধৈর্য তারা দেখিয়েছে, তা প্রশংসনীয়।

তিনি আরও লেখেন, লাখ লাখ নিরীহ মানুষ মারা যেতে পারত! এই সাহসী পদক্ষেপের মাধ্যমে তোমাদের নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এই শান্তি প্রতিষ্ঠার সিদ্ধান্তে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ট্রাম্প বলেন, এই ঐতিহাসিক ও বীরোচিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।

যদিও এই আলোচনায় কাশ্মীর ইস্যু সরাসরি অন্তর্ভুক্ত ছিল না, তবে ট্রাম্প বলেন, আমি দুই দেশের সঙ্গে কাজ করব, যাতে হয়তো ‘হাজার বছরের’ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে কাশ্মীর সমস্যার সমাধান আনা যায়।

তিনি আরও লেখেন, ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে অভিনন্দন — ভালো কাজের জন্য ঈশ্বর আশীর্বাদ করুন!

ট্রাম্প একই সঙ্গে জানান, তিনি পাকিস্তান ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি করার পরিকল্পনা করছেন এবং দুই দেশকেই মহান রাষ্ট্র বলে উল্লেখ করেন।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি আকস্মিক যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সম্ভাব্য সংঘাত রোধে সহায়ক হয়।

তবে, এই চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। রাতেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, ইসলামাবাদ এই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে বলা হয়, আজকের ঘোষিত যুদ্ধবিরতির সম্পূর্ণ বাস্তবায়নের প্রতি পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর