শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

উলিপুরে ‌বিশ মামলার আসামী চি‌হিৃত মাদক কারবা‌রি‌ নয়ন গ্রেপ্তার

প্রকাশের সময়: সোমবার, ১২ মে, ২০২৫

আব্দুল মালেক, উলিপুর:
কু‌ড়িগ্রা‌মের উলিপুরে ‌নয়ন মিয়া (৩৬) না‌মে চি‌হিৃত এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। শ‌নিবার (১০ মে) দিবাগত রাত ২টার দি‌কে উপ‌জেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রা‌মে নিজ বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়।মাদক কারবা‌রি নয়ন ওই এলাকার নজরুল ইসলামের ছে‌লে।

পু‌লিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মাদক বিরোধী অভিযান প‌রিচালনা করার সময়ে উপ‌জেলার দক্ষিণ উমানন্দ গ্রা‌মে নিজ বা‌ড়ি‌তে খাটের ওপর ইয়াবা ট্যাবলেট গণনা করার সময় মাদক কারবা‌রি নয়ন‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, দেড় গ্রাম হেরোইন, মাদক বি‌ক্রির ৩ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরু‌দ্ধে মাদ‌কের একাধিক মামলা র‌য়ে‌ছে ব‌লে জানায় পু‌লিশ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, মাদক কারবা‌রি‌ক নয়নের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। আজ রবিবার (১১ মে) সকালে আরো একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর