শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু

প্রকাশের সময়: সোমবার, ১২ মে, ২০২৫

সংবাদদাতা, গাইবান্ধা:

গাইবান্ধা-সাদুল্যাপুর উপজেলার সাহার বাজার এলাকায় রবিবার রাত ১১টার দিকে হঠাৎ কাল বৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক নামে র‌্যাবের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা র‌্যাব- ১৩ ক্যা¤েপ কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

পুলিশ সুত্র জানায়, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রবিবার রাতে ক্যা¤েপ ফিরছিলেন। এসময় তার আরেক সদস্যের সাথে মোটরসাইকেল যোগে সাহার বাজার পৌঁছায়। এসময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যায়। এ ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার সাথে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে একটি গাছের ডাল ভেঙে পড়ে র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর