ফের মাঠে গড়াচ্ছে পিএসএল, শঙ্কায় বাংলাদেশ সিরিজ
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা অনেকটাই কমে আসায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে দুই দেশের জনজীবন। পরিস্থিতি অনুকূলে থাকায় পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে দুই দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। ভারতের আইপিএল কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছিল যে, ১৭ মে থেকে ফের শুরু হবে লিগের বাকি অংশ। এবার সেই একই দিনে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।-খবর তোলপাড়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তাঁর টুইটার অ্যাকাউন্টে পিএসএল ফের শুরুর ঘোষণা দিয়েছেন। আপডেট সূচি অনুযায়ী, ১৭ মে থেকে শুরু হবে স্থগিত থাকা ম্যাচগুলো, আর ২৫ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
এই নতুন সূচির প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজেও। দুই দেশের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে থেকে। কিন্তু ওই দিনই পিএসএলের ফাইনাল ম্যাচ থাকায় সিরিজ পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
মোহসিন নাকভি তাঁর ঘোষণায় লিখেছেন, এইচবিএল পিএসএল-টেন ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে সেটা ছিল। ৬ দল। শূন্য শঙ্কা। আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে ৮ রোমাঞ্চকর। যেটা আমাদের নিয়ে যাবে ২৫ মে ফাইনালের পথে। সব দলের জন্য শুভকামনা।
পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম আগেই ইঙ্গিত দিয়েছিল, ১৬ থেকে ১৮ মে’র মধ্যে টুর্নামেন্টটি আবার শুরু হতে পারে। তবে এবার বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি নিয়ে রয়েছে সংশয়। নিরাপত্তাজনিত কারণে যেসব বিদেশি খেলোয়াড়কে দুবাইয়ে নেওয়া হয়েছিল, তাদের অনেকেই ইতোমধ্যে নিজ দেশে ফিরে গেছেন। অল্প সময়ের মধ্যে তাঁদের আবার ফিরিয়ে আনা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।









Chief Editor-Dipali Rani Roy