শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

চিরিরবন্দরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

আব্দুস সালাম-চিরিরবন্দর (দিনাজপুর):

চিরিরবন্দর কাকুলি রায় (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সোমবার (১২ মে ) সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার ১০নং পুনটি ইউনিয়নের উচিৎপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
কাকুলি রায় উচিৎপুর গ্রামের মৃত্যু- সুনীল চন্দ্র রায়ের মেয়ে বলে জানা গেছে। সে দিনাজপুর সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সন্ধ্যা ৭টার দিকে কাকুলি রায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে চিরিরবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্যে লাশ দিনাজপুর মর্গে পাঠান।
তবে কি কারণে এমন আত্মহত্যার ঘটনা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর