রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম

ফুলবাড়ীতে ইস্কাফসহ মাদক কারবারী আটক

প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫


রতি কান্ত রায়:

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ ১৩ মে, মঙ্গলবার রাত ১১ টায় অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় মাদক ইস্কাফসহ ১ মাদক কারবারীকে আটক করে। উপজেলা সদরের কদমতলা চৌরাস্তা মোড় থেকে ব্যাটারিচালিত অটোরিক্সাসহ মাদক কারবারী ফারুক হোসেন ফাহিম (২০) কে আটক করা হয়।

সে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের গংগারহাট এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে। পুলিশ সূত্রে জানাগেছে, মাদক কারবারী ফাহিম অটোরিক্সার ভিতর বিশেষ কায়দায় তৈরি বক্সের ভিতর ১২০ বোতল ইস্কাফ নিয়ে যাওয়ার সময় পুলিশ তল্লাশি চালিয়ে মাদকসহ ওই কারবারীকে আটক করে।

ফুলবাড়ী থানার ওসি শরিফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর