শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রবিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে ফের আন্দোলন হুঁশিয়ারি সাত কলেজের

প্রকাশের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫

অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে রাজধানীর সরকারি সাত কলেজের প্রজ্ঞাপন জারি না করলে সোমবার থেকে আবারও আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) রাজধানীর ইডেন কলেজে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।-খবর তোলপাড়।

শিক্ষার্থীরা বলছেন, রবিবারের (১৮ মে) মধ্যে সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রজ্ঞাপন জারি করতে হবে। না করলে সোমবার থেকে আবারও আন্দোলন শুরু করবেন সাত কলেজের শিক্ষার্থীরা।

তারা বলছেন, আগামী পাঁচ দিনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও লোগো প্রকাশ করতে হবে। এছাড়া এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করতে হবে এবং ২০২৫-২৬ বাজেট বরাদ্দ দিতে হবে।

শিক্ষার্থীরা আরও বলছেন, এবার জনদুর্ভোগ এড়াতে রাস্তা বন্ধ করে আন্দোলন নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর