শিরোনাম
সংসদ নির্বাচন:
পীরগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
সংবাদদাতা, পীরগঞ্জ( ঠাকুরগাঁও):
পীরগঞ্জ উপজেলায় রবিবার(১৮মে) রাতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার ভোমরাদহ ইউনিয়ন, কোষারানীগঞ্জ ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে এই ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁচা ঘর বাড়ি ও টিন সেডের অনেক ঘর ঘুর্নিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আম, লিচু ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ২৫টি পরিবারের মাঝে ৩০ কেজি করে উন্নত মানের চাল ও ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নে ১৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণ কালে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউ’পি সদস্য, ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy