শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

বদরগঞ্জে ‘সাংবাদিকতায় তথ্য অধিকার আইন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

রংপুর, পিআইডি :

রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ‘সাংবাদিকতায় তথ্য অধিকার আইন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০শে মে) সকালে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, তথ্য অধিকার আইন এমন একটি আইন, যা নাগরিকের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার কোন খাতে কী পরিমাণ বাজেট বরাদ্দ দিয়েছে, কীভাবে তা ব্যয় হচ্ছে এবং তার দ্বারা কতটুকু সুফল অর্জিত হচ্ছে এসব তথ্য জানার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য বলেন, এক্ষেত্রে তাঁদের আন্তরিকভাবে অংশগ্রহণ অত্যন্ত জরুরি। কারণ গণমাধ্যম কর্মীরাই সমাজের দর্পণ এবং তাঁদের বস্তুনিষ্ঠ ও সচেতনমূলক কাজের মাধ্যমেই সমাজকে আরও দায়িত্বশীল করে গড়ে তোলা সম্ভব। তাই তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তৃতায় তথ্য অফিসার বলেন, তথ্য অধিকার আইন গণতান্ত্রিক সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই আইন নাগরিকদের সরকারি তথ্য জানার অধিকার প্রদান করে যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। সরকারি কর্মকর্তা, গণমাধ্যম ও নাগরিক সমাজ একযোগে কাজ করলে এই আইন কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব। এজন্য আমাদের সকলকে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসাবে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। এই আইন শুধু তথ্য জানার অধিকার নয়, এটি সুশাসনের ভিত্তি ও গণতন্ত্রের শক্তি।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকগণ বলেন, তথ্য অধিকার আইনের তথ্য প্রদানের সময়সীমা এবং আপিল নিষ্পত্তির সময়সীমা আরো কমানো উচিত। এছাড়াও তাঁরা বলেন, এই ধরনের অনুষ্ঠান তথ্য অধিকার আইন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আঞ্চলিক তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার মোঃ রুপাল মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর