বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

লালমনিরহাটে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫

রংপুর, পিআইডি:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই প্রতিপাদ্যে লালমনিরহাট জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯শে মে) সকালে লালমনিরহাটে জেলপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক এইচ এম রকিব হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, আজকের তরুণেরা বাংলাদেশের উন্নয়নের মূল চালিকা শক্তি এবং তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তরুণদের আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। এজন্য তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। তিনি তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলাপ্রশাসক বলেন, বিশ্বায়নের যুগে তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করা জরুরি। ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ তথ্যপ্রযুক্তিতে তরুণদের দক্ষতা বৃদ্ধি করা হলে তারা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

মতবিনিময় সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালমনিরহাট জেলা তথ্য অফিসার সৌমিক রায়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, লালমনিরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর