শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ

প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের সবগুলো ম্যাচই লাহোরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এফটিপি অনুসারে মে মাসে পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের।-খবর তোলপাড়।

পরবর্তীতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে দুই বোর্ড সম্মত হয় ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়ে। তবে শেষ পর্যন্ত সেই সংখ্যাও কমে তিন ম্যাচে এসে ঠেকেছে।

পিএসএলের সূচি ও ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে সফরটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পিএসএল স্থগিত হওয়ার পর তা পুনরায় শুরুর সময়সূচি বাংলাদেশ সিরিজের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। ফলে পাকিস্তান সফর আদৌ হবে কিনা, তা নিয়ে দ্বিধা তৈরি হয়।

শেষমেশ দুবাইয়ে বিসিবি ও পিসিবির কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়। আলোচনায় অংশ নেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

সফল আলোচনার পর দুই বোর্ড নিশ্চিত করেছে, বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৭ মে, ২৯ মে এবং ১ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর