রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

উলিপুর উপ‌জেলা বিএনপির আনন্দ মিছিল

প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫

আঞ্চ‌লিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

সদ্য ঘোষিত কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে উচ্ছ্বাস তৈরি হয়েছে।
এ নিয়ে প্রতিদিন আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উজ্জি‌বিত ও আনন্দিত হয়েছেন।

এসব কারণে বুধবার (২১ মে) বিকেলে দলীয় নেতাকর্মীরা এক আনন্দ মিছিল করে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ মিছিলটি উলিপুর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

পরে বিজয় মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কমিটির এক নম্বর যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদ‌্য ঘো‌ষিত উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস‌্য সচিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, যুগ্ন আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, পৌর বিএনপির আহ্বায়ক নুর মুহাম্মদ, মহিলা দলের সভানেত্রী রিনা বেগম প্রমুখ।

উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সবার মতামত নিয়ে গণতান্ত্রিকভাবে এবারে তৃণমূল থেকে যোগ্য, ত্যাগী, সৎ ও আদর্শবান রাজনীতিকদের নিয়ে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন কমিটিগুলো দেওয়া হবে। এ ছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত উলিপুর গঠনের চেষ্টা করবে বলে জানান তিনি।

প্রসঙ্গ, গত ১৪ মে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উলিপুর উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও পৌর বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর