শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

পীরগঞ্জ পৌর এলাকায় ড্রেন নির্মাণে গতি নেই, বাড়ছে দূর্ঘটনা

প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫


সংবাদদাতা, পীরগঞ্জ( ঠাকুরগাঁও):

পীরগঞ্জ পৌরসভার পূর্ব চৌরাস্তা হতে দক্ষিণে আজাদ স্পোটিং ক্লাব পর্যন্ত পীরগঞ্জ ও দিনাজপুর গামী জনবহুল পাকা সড়কের পশ্চিম পার্শ্বে ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজ শুরু হলেও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ড্রেন নির্মাণ কাজের ধীরগতি, অব্যবস্থাপনা ও কর্তবে অবহেলার অভিযোগ উঠেছে। এই পাকা সড়কে সীমাহীন যানজট হওয়ার পাশাপাশি প্রতিদিন দূর্ঘটনা ঘটছে। পূর্ব চৌরাস্তা থেকে দক্ষিণে ২০০ মিটার ড্রেন নির্মাণ কাজ রেজিয়া ট্রেড ইন্টারন্যাশনাল নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান স্বত্বাধিকারী পীরগঞ্জ পৌর যুবলীগ সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু ৩৯ লক্ষ ৭০ হাজার টাকায় ড্রেন নির্মাণ কাজ বাস্তাবায়ন করার জন্যে পৌর কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হন।

অপরদিকে ঠাকুরগাঁও জেলার মুসফিরা ট্রেডার্স স্বত্বাধিকারী মুস্তাকিউর রহমান ২৫৭ মিটার ড্রেনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন। উক্ত নির্মাণ কাজে সরকারি মূল্য ৫০ লক্ষ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হলেও ঠিকাদার উক্ত কাজ ৩৮ লক্ষ ৯২ হাজার টাকায় বাস্তবায়ন করার জন্যে পৌর কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হয়ে নির্মাণ কাজ শুরু করেন। সরকারি মূল্যের চেয়ে প্রায় ১২ লক্ষ টাকা কম মূল্যে ঠিকাদার কাজ বাস্তবায়ন করায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিকাদার রাস্তার উপর পাথর স্থুপ করে রাখায় এবং ড্রেনের মাটি খনন করে পাকা রাস্তার উপর ফেলে রাখায় রাস্তা সুরু হওয়ার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এ সড়কটিতে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

প্রতিদিন মোটরসাইকেল আরোহী, পিকাপ ভ্যান, ব্যাটারী চালিত অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন দূর্ঘটনায় শিকার হচ্ছে। মিত্রবাটি মহল্লার আবুল কাশেম, রঘুনাথপুর মহল্লার আব্দুল্লাহ, নসিবগঞ্জ এলাকার বাবুল চন্দ্র রায়, বাঁশগাড়া গ্রামের দেবনাথ চন্দ্র রায় সহ অনেক পথচারী এই সড়কে দূর্ঘটনায় কবলিত হয়েছে। পৌর কর্তৃপক্ষ এসব বিষয় অবগত হয়েও অজ্ঞাত কারনে ব্যবস্থা নিচ্ছে না।

এছাড়া পীরগঞ্জ ভূমি অফিসের দক্ষিণ পার্শ্বে এডিপি’র প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার কাজেও অনিয়ম রয়েছে বলে এলাকাবাসী জানান। উক্ত রাস্তা সংস্কারের কাজ বাস্তবায়ন করছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব। ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও গাফলতির কারনে জনগণের দুঃখ, কষ্ট ও চরম ভোগান্তি বাড়ছে। ফলে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে সুশীল সমাজ মনে করেন।

এ ব্যাপারে পৌরসভা নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান জানায়, কিছু সমস্যা সৃষ্টি হয়েছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর