বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

৫ মাস পর ফের চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:

দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বহষ্পতিবার বেলা ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পারেশনের (বিআইডব্লিউটিএ) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রফুল্ল চৌহান বলেন, নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। নদের পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার(২২মে) দুপুর থেকে ফেরি কুঞ্জলতা যানবাহন ও যাত্রী নিয়ে রৌমারী ঘাটের উদ্দ্যেশে ছেড়ে যায়। এরমধ্যে দিয়ে দীর্ঘ বিরতির পর এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হল।
এদিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা সস্তোষ প্রকাশ করেছেন। ফেরি বন্ধ থাকায় শুধু যাত্রীরাই নয়, ভোগান্তিতে পড়েছিল রংপুর, লালমনিরহাট, নীলফামারীর পণ্য পরিবহনকারীরাও।

কুড়িগ্রাম থেকে আসা ট্রাকচালক সানােয়ার হোসেন বলেন, ‘ফেরি চালু হওয়ার অনেক স্বস্তি লাগছে। ফেরি পথে সময় ও অর্থ দুটােই সাশ্রয় হয়।

গত বছরের ২৩ ডিসেম্বরে এই নৌপথে নাব্যতা সংকট দেখিয়ে ফেরি চলাচল বন্ধ করা হয়। ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকট কাটাতে ড্রেজিং করেও কােন সুফল মিলছিল না, এজন্য নদী খননের কাজ বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএর ড্রেজিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ব্রহ্মপুত্র নদের গতিপথ প্রতিনিয়ত বদলায়। ড্রেজিং করার পরদিনই ফের উজানের পানির তোড়ে নদীর তল ভরাট হয়ে যায়। তাই ড্রেজিং বন্ধ রাখা হয়েছিল। নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর