বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

রাজারহাটে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ

প্রকাশের সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫

সংবাদদাতা, রাজারহাট(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রাজারহাটের শরফ উদ্দিন মহিলা দাখিল মাদরাসার আইসিটি শিক্ষক মাইদুল ইসলাম লিটনের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগ তুলেছে দাখিল পরীক্ষার্থী এক ছাত্রী ।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বুধবার(২১মে) আইসিটি শিক্ষকের নিকট কোচিং পড়তে গেলে সেই ছাত্রীকে পাশের কক্ষে বসতে বলে মাইদুল ইসলাম। কিছুক্ষণ পর অন্যান্য শিক্ষার্থীদের বিদায় দিয়ে সেই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে মেয়েটির জামাকাপড় খোলার চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে শুনে জিল্লুর রহমান ও শাহআলম নামক স্থানীয় দুই যুবক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

ভুক্তভোগী মাদরাসা ছাত্রী বলেন, স্যার আমাকে পরিবার পরিকল্পনায় চাকুরী দেওয়া এবং বিয়ের কথা বলে বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। আজ চাকুরীর ব্যাপারে জরুরি কথা আছে বলে ডেকে নেন। পরে অন্যান্য শিক্ষার্থীরা চলে গেলে পাশের কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আমার চিৎকার শুনে এলাকার কয়েকজন যুবক এসে আমাকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী জিল্লুর রহমান বলেন,আমরা পাশের দোকানে চা খাচ্ছিলাম। মেয়েটির চিৎকার শুনে আমি ও শাহ আলম গিয়ে ওই শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। তখন শিক্ষক মাইদুল আমাদের হাতে পায়ে ধরেন এবং ঘটনার জন্য অনুতপ্ত হন। পরে এলাকার
গণ্যমান্য ব্যক্তিরা উপযুক্ত বিচারের আশ্বাস দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলাম লিটনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি, তবে কেউ অভিযোগ দায়ের করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর