রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা ইরানের আইআরজিসি’র নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

ফেনীতে এনজিও ফেডারেশনে চেয়ারম্যান আরমান নির্বাহী পরিচালক সিদ্দিক আল মামুন

প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫

কামরুল হাসান লিটন, ফেনী :

ফেনীতে স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যে স্থানীয় এনজিওদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ এনজিওস ফেনীর (এফএনএফ) দ্বীবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৪ মে) বিকেলে ফেডারেশনের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী আরমানের সঞ্চালনায় জেলায় কর্মরত এনজিও ও এফএনএফ এর কাউন্সিলরদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, রেনেসাঁ সোসাইটির নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, আলোকিত ইউথ সোসাইটির নির্বাহী সচিব সিদ্দিক আল মামুন, নিজামু উদ্দিন হুদন, আব্দুল্লাহ আল হেলাল ও ফরিদা ইয়াসমিন প্রমূখ।

উক্ত সাধারন সভায় আরমান- মামুন প্যানেলের বিপরীতে অন্য কোন চ্যানেল না থাকায় উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম আগামী দুই বছরের জন্য ফেডারেশন অফ এনজিও’স ফেনীর কমিটি ঘোষণা করেন । এতে আরবান ইউথ সোসাইটির চেয়ারম্যান লিয়াকত আলী আরমানকে চেয়ারম্যান ও আলোকিত ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক সিদ্দিক আল মামুনকে নির্বাহী পরিচালক করে ২২সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন, ফেয়ার সংস্থার নির্বাহী পরিচালক কাজী সালাউদ্দিন নোমান প্রধান সমন্বয়ক, মিতালী সংস্থার লুৎফুন্নাহার ও সিডিএফ’র নিজাম উদ্দিন হুদন ভাইস চেয়ারম্যান। বাগাইয়া গোল্ডেন ক্লাবের সাইফুল ইসলাম সহ নির্বাহী পরিচালক। জুঁই সোসাইটির কৃষাণ মোশারফ পরিচালক দপ্তর, প্রতিভা সোসাইটির শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, স্বপ্ন উন্নয়ন সংস্থার লিয়াকত হোসেন মজুমদার অর্থ সম্পাদক ও যুব সংসদের জসীম উদ্দীন ফরায়েজী পরিচালক প্রশিক্ষণ ও কর্মসংস্থান হিসেবে মনোনীত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রেনেসাঁ সোসাইটির সিরাজুল ইসলাম, এফএইচডিএফ এর এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, একতা মহিলা সমিতির রোকেয়া ইসলাম, গ্রামীণ প্রগ্রেস আজাদ চৌধুরী, এ বি সি ইউথ সোসাইটির মোরশেদ আলম প্রিন্স, ওপেকের আনোয়ার হোসেন, সবুজ বাংলার জয়নাল আবদীন রাসেল, যুব অঙ্গনের জহির উদ্দিন, অনুপম শাহাদাত হোসেন, শাহাপুর মহিলা সংস্থার ফরিদা ইয়াসমিন, আল হেলাল সোসাইটির আব্দুল্লাহ আল হেলাল ও ফিশারির কাজী সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর