
আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ নুরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর এলাকায় নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের জবেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নুরুল ইসলাম একজন মাদক কারবারি। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে তল্লাশি চালালে তার (নুরুল ইসলাম) বসত ঘরের পেছনে অভিনব পদ্ধতিতে চাষ করা একটি ১০ ফুট উচ্চতার গাঁজার গাছসহ তাকে আটক করে পুলিশ। কাঁচা গাছটির ওজন প্রায় ২০ কেজি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আল-হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com