শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

আদিতমারীতে ‘গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

রংপুর, পিআইডি:

রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ‘গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭শে মে) সকালে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি নীতিমালা ও কার্যক্রম কীভাবে এবং কী পরিমাণে বাস্তবায়িত হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে সাধারণ জনগণ তা জানতে পারে। গণতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা যেমন সম্ভব নয়, তেমনি গণতন্ত্র শক্তিশালী করতে সুশাসন নিশ্চিত করাও জরুরি। জনগণ ক্ষতিগ্রস্থ হয় এমন সিদ্ধান্তকে গণমাধ্যমের সমালোচনায় প্রতিহত করা সম্ভব। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের আন্তরিকভাবে অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি গণমাধ্যমকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভাপতির বক্তৃতায় তথ্য অফিসার বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করে। গণমাধ্যম সমাজের নানান অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে, যা সুশাসনের মূল ভিত্তি। বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করে গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে। এছাড়াও তিনি তথ্য অধিকার আইন ২০০৯, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশমালাসহ বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকগণ বলেন, সমাজে নানান অসঙ্গতি প্রকাশ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমকর্মীগণ সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছে। এছাড়াও তাঁরা বলেন, সাংবাদিকগণের কাজের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা জরুরি। অনিবন্ধিত পত্রিকা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আঞ্চলিক তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার মোঃ রুপাল মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর