রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা ইরানের আইআরজিসি’র নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

ফুলবাড়ীতে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫

রত‌ি কান্ত র‌ায়:

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজে ২৮ মে, বুধবার সকাল ১১ টায় শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজটির অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই কলেজ গভর্ণিং বডির সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আজাদ হোসেন।

প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির বিদ্যুোৎসাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হ,শ,ম জয়নুল আবেদীন স্বপন, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, প্রভাষক আরাবুর রহমান ও তানজিনা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী কারিমা আক্তার।

সভার শুরুতে কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে একাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম হাসান ও সুষমা রাণী। সভায় কলেজটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সূধীজন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর