বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন জানিয়েছে রণধীর জয়সওয়াল

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বাংলাদেশে দ্রততম সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছে ভারত। বৃহস্পতিবার (২৯ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘‘দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা প্রয়োজন, যাতে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট প্রতিফলিত হয়।’’-খবর তোলপাড়।

সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল ড. মুহাম্মদ ইউনূসের এক সাম্প্রতিক বক্তব্য প্রত্যাখ্যান করেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস অভিযোগ করেছিলেন, ‘নয়াদিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’। এই বিষয়ে জয়সওয়াল বলেন, ‘‘বাংলাদেশের এসব অভিযোগ প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র।’’

তিনি আরও বলেন, ‘‘যেহেতু আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও শাসনব্যবস্থার দায়িত্ব বাংলাদেশের সরকারের, তাই অস্থিতিশীলতার দায়ভারও তাদেরই। এ অবস্থায় বাইরের কোনো শক্তিকে দোষারোপ করা আসল সমস্যা থেকে মনোযোগ সরানোর একটি কৌশল মাত্র।’’

গত রবিবার প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, ‘‘প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটে রয়েছে। পারলে তারা বাংলাদেশকে একদিনেই ধ্বংস করে দিতে চায় এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব কিছু করছে।’’

এই বক্তব্যের কয়েক দিন পরেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর