
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। শুরুতে বিভিন্ন সংবাদমাধ্যমকে তিনি জানান, এখনও কোনো সিদ্ধান্ত নেননি। তবে এবার ক্রীড়াবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিকইনফোকে স্পষ্ট জানালেন, ক্রীড়া মন্ত্রণালয় না চাইলেও পদত্যাগ করছেন না তিনি।-খবর তোলপাড়।
ফারুক আহমেদ ক্রিকইনফোকে বলেছেন, ‘ক্রীড়া উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি। কিন্তু বলেছেন, তারা আর আমাকে এই পদে দেখতে চান না। কিন্তু আমি পদত্যাগ করবো না, যেহেতু বোর্ডে আমি নির্বাচিত সভাপতি।’
বিসিবি সভাপতির ‘পদত্যাগ’ ঘিরে আলোচনা শুরু হয় গত বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে তার সাক্ষাতের পর। সেই বৈঠকের পর থেকেই বোর্ডের নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন জোরালো হয়।
উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ২১ আগস্ট বিসিবি সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে তার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে এবং ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com