মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী
শোকার্ত:

রাজারহাটে ইএসডিও-সীড্স কর্মসূচীর বিশ্ব পরিবেশ দিবস/২০২৪ উদযাপন

প্রকাশের সময়: বুধবার, ৫ জুন, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

‘করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ, ঘড়িয়ালডাঙ্গা, ছিনাই ইউনিয়নে র‌্যালি, আলোচনাসভা ও বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়।

বুধবার(৫জুন২০২৪) সকালে স্ট্রমী-ফাউন্ডেশন এর অর্থায়নে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন(সীড্স) কর্মসূচী’র আওতায় বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্য, গণ্যমান্য বাক্তিবর্গ, প্রকল্পের উপকারভোগি কিশোর-কিশোরীসহ ইএসডিও-সীড্স কর্মসূচীর রাজারহাট উপজেলা কো-অর্ডিনেটর মোঃ অহিদুদ জামান সহ উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিবর্গ প্রত্যেকেই ১টি করে গাছের চারা রোপন করেন এবং পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় সচেতন থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য যে, ইএসডিও সীড্স কর্মসূচী উলিপুর, রাজারহাট ও চিলমারী উপজেলায় ৯টি ইউনিয়নে ৩০০০টি পরিবারের জীবন-মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর