শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আশা তারেক রহমানের

প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে জীবন দানকারী সবার জন্য দোয়া চাইলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, আমরা যাতে সব শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি সে জন্য সবাই দোয়া করবেন।

শুক্রবার (৩০ মে) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে জিয়াউর রহামানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। -খবর তোলপাড়।

তারেক রহমান বলেন, সন্তান হিসেবে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাই।

তবে শুধু জিয়াউর রহমানই নয়, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের জন্য দোয়া চাই।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছিলেন। ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছিল। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বিএনপি ও এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী এমনকি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ হয়েছেন।

হাজারো মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই।
তারেক রহমান আরো বলেন, বিশেষ করে আমরা যদি জুলাই-আগস্টের আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখব, সেই পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য যে হারে মানুষকে হত্যা করেছে, বহু মানুষের দৃষ্টি কেড়ে নিয়েছে, জাতিসংঘের হিসাবে ৬৬ জন শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এসব মানুষের জন্য দোয়া করব।

তারেক রহমান অনুরোধ করে বলেন, আমরা আগামী দিনে যেন যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে আমরা দেশকে গতে তুলতে পারি সে জন্য দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে সবার প্রতি আমার এই প্রার্থনা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর