শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

উলিপুরে অরণ্যের উদ্যোগে নিমগাছের চারা বিতরণ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

আ: মালেক:

‘একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক সংগঠন অরণ্য এর উদ্যোগে নিমগাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার গুনাইগাছ মোড়ে খেয়ারপাড় ব্রীজ সংলগ্ন সামাজিক সংগঠন অরণ্য এর উদ্যোগে ২’শ ৫০টি নিমগাছের চারা রাস্তায় চলাচলকারী বিভিন্ন এলাকার রিক্সা চালকদের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন এর উপদেষ্টা নুর আমীন, রবিউল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক জামিউল ইসলাম, উপজেলা সভাপতি নুরুন্নবী আজাদ ও সহকারী শিক্ষক হাফিজুর রহমান সহ সংগঠনের সদস্যবৃন্দ।

অরণ্যের উপদেষ্টা নুর আমীন বলেন, বিগত দশ বছর ধরে জেলার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও গাছ বিতরণ করে আসছেন এ সংগঠনটি। এরই ধারাবাহিকতায় আজ ৫ মে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিম গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। এ গাছের অনেক গুনাগুন ও উপকারীতা আছে বিধায় এ গাছের চারা বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর