সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান রাজনীতির মাঠে প্রতিশ্রুতির বাণিজ্য : জনগণের সাবধান থাকার এখনই সময়
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে সেনাসহ যৌথবাহিনীর অভিযানে মাদকসহ এক মাদককারবারী আটক

প্রকাশের সময়: সোমবার, ৯ জুন, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযানে ১লাখ ৩৩হাজার টাকার মাদকসহ এক মাদককারবারিকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ মাদকবিরোধী অভিযান সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খালিদের নেতৃত্বে রোববার (৮ জুন) রাত সাড়ে আটটার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর গ্রামে একটি বাড়িতে পরিচালিত হয়।অভিযানকালে ১৪০ বোতল স্কাফ, ৫ বোতল ফেনসিডিল,২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ২২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এঘটনায় জব্দকৃত আলামতের আনুমানিক সর্বমোট মূল্য ১ লক্ষ ৩২ হাজার ৬৭০ টাকা। এসময় ঘটনাস্থল থেকে মোঃ এনামুল হক (৪০) নামে একজন মাদককারবারীকে আটক করে যৌথ বাহিনী। আটক এনামুল জয়কুমর গ্রামের আহমদ আলির ছেলে। আটক এনামুলের বিরুদ্ধে মামলার পরবতী কার্যক্রমের জন্য ওইরাতেই রাজারহাট থানা পুলিশে সোপর্দ করে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সেনাবাহিনী জনগণকে সচেতন থাকার এবং সন্দেহভাজন মাদককারবারি সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

রাজারহাট থানায় একটি মামলার অজু হয়। যাহার মামলা নম্বর ০৪, তারিখ- ০৯/ ০৬ /২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০(ক)/১৪(গ)/১৯(ক)।

এ ব্যাপারে রাজারহাট থানার দায়িত্বরত সাব-ইন্সপেক্টর বিকাশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে সোমবার(৯জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর