শিরোনাম
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
তারেক রহমান শিগগির দেশে ফিরবেন জানালো ফখরুল
লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিনক্ষণ জানানোর পর আরও একটি সুসংবাদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।-খবর তোলপাড়।
মঙ্গলবার (১০ জুন) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানালেন, তারেক রহমান শিগগির দেশে ফিরছেন। তবে কবে ফিরছেন তার দিনক্ষণ বলেননি।
মির্জা ফখরুলের কাছে প্রশ্ন ছিল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ দেশে ফিরবেন?
জবাবে দলের মহাসচিব বলেন, ‘তারেক সাহেব নিশ্চয় দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন।’
কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন,‘শিগগির ফিরবেন।’
এদিকে খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো বলে মনে হয়… ডাক্তারা তাই বলেছেন। সি ইজ মাচ বেটার।’
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy