শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

উলিপুরে দুই বাস মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে যৌথ বাহিনী

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫


আঞ্চলিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত দুইটি বাস কাউন্টার মালিককে আর্থিক জরিমানা করে।

বুধবার বিকেল তিনটার দিকে উলিপুরের ঢাকাগামী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নিবা’হী কম’কতা’ নয়ন কুমার সাহা ও বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাপ্টেন খালিদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে বাসের ভাড়া আদায়ে কাউন্টারে ভাড়ার তালিকা না টানানোর জন্য তৃষা পরিবহণের মালিককে নগদ ৫ হাজার ও মৌসুমী এন্টারপ্রাইজ-২ পরিবহণের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা সাংবাদিকদের বলেন, কয়েকটি কাউন্টারে আমরা সেনাবাহিনীসহ অভিযান পরিচালনা করেছি। যেসব কাউন্টারে অপরাধ সংঘটিত হয়েছে সেখানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অর্থদণ্ড করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রামের ক্যাপ্টেন খালিদ জানান, ঈদ পরবতী’ ঢাকাগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে এবং হয়রানি কমানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর