শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে ৫ বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫


হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ বছরের এক কন্যা শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

অভিযুক্ত হাবিবুর রহমান জেলার ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকার সাইফুর রহমানের ছেলে।

অভিযুক্ত হাবিবুর বৃহস্পতিবার (১২জুন) সকালে বাড়ি সংলগ্ন জনৈক সুবাশের বাগান বাড়িতে জাম কুড়াতে আসা যমজ দুই বোনের মধ্যে একজনের সাথে এই অপকর্মের চেষ্টা চালায়।

অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, জাম কুড়াতে আসা দু’যমজ বোনকে গাছ থেকে জাম পেড়ে দিবে বলে প্রলোভন দেখিয়ে আটকে রাখে। পরে কৌশলে জাম গাছের পাশে জঙ্গলে এক বোনকে নিয়ে যায়। সেখানে শিশু মেয়েটি ভয়ে চিৎকার করলে সঙ্গে থাকা জমজ বোনটি বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন ছুটে আসলে অভিযুক্ত ওই যুবক পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা জোট হয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী শিশুর মা জানান, ছেলেটি খুবই খারাপ। তার বিরুদ্ধে এর আগেও দুই কন্যা শিশুকে অপদস্ত করার অভিযোগ রয়েছে। এবার আমার মেয়েটির উপরও নির্যাতন করেছে। আমি সঠিক বিচারের আশায় নিজে বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সংখ্যালঘু শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর