বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মুত্যু

প্রকাশের সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫


হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পাড়তে গিয়ে অসাবধানতারশত: গাছ থেকে পরে গিয়ে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থীর নাঈম হোসেন (১৪) ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে বাড়ীর পাশে সড়ক সংলগ্ন জাম গাছে ওঠে নাঈম। উঁচু ডাল থেকে জাম পাড়ার এক পর্যায়ে অসাবধানতারশত পা পিছলে নীচে সড়কে পরে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাম গাছ থেকে পরে গিয়ে এক কিশোরের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর