মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

আল্লাহর কসম, ইরানে হামলার ফলাফল হবে গুরুতর জানালো আয়াতুল্লাহ খামেনি

প্রকাশের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, ইরানে হামলা করে জায়নবাদী শাসকগোষ্ঠী একটি বড় ভুল করেছে, গুরুতর অপরাধ এবং চরম বেপরোয়া আচরণ করেছে। আল্লাহর কসম, এই হামলার ফলাফল হবে গুরুতর এবং জায়নবাদী শাসকগোষ্ঠী ধ্বংস হয়ে যাবে।-খবর তোলপাড়।

শুক্রবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেশ কয়েকটি বার্তা এবং একটি ভিডিও পোস্ট করে এ কথা জানান তিনি। সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, জায়নবাদীদের হামলায় ইরানে যারা নিহত হয়েছেন, তাদের রক্ত ইরানের জনগণ বৃথা যেতে দেবে না, নিজেদের আকাশসীমায় অনুপ্রবেশও সহ্য করবে না। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত। দেশের সর্বস্তরের মানুষ তাদের পাশে আছেন।

গত ১৩ জুন শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে নিহত হয়েছেন অন্তত ৭৮ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩০০।

ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় ইরানের অন্তত ১০০টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

এরপর শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ অন্যান্য শহরে হামলা চালায় ইরান। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশত ইসরায়েলি। নিহত হয়েছেন এক ইসরায়েলি নারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর