রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

ইরানি হামলায় ইসরাইলে নিহত ৪, আহত বহু

প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫

টানা তৃতীয় দিনের মতো রোববার ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। জবাবে রাতভর ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে।

ইসরাইলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলায় আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।-খবর তোলপাড়।

এমডিএ জানিয়েছে, নিহতের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ।

সংস্থাটি আরও জানিয়েছে, তারা মোট ৮৭ জন আহতকে হাসপাতালে স্থানান্তর করেছে, যার মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরাইল-ইরান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের বেস থেকে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ব্যাপক পরিমাণে বিমানে জ্বালানি ভরার ট্যাঙ্কার মোতায়েনের কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, রোববার রাতের শেষ দিকে কমপক্ষে ৩০টি কেসি-১৩৫ ও কেসি-৪৬ ধরনের ট্যাঙ্কার বিমান পূর্ব দিকে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর