মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে ধরলা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশের গলায় ছিল পুঁতির মালা

প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ধরলা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ জুন) বিকেলে ইউনিয়নের ২নং ওয়ার্ডের নওয়াবশ গ্রামে নদীর তীরে পানিতে ভেসে থাকা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। নওয়াবশ গ্রামের বাসিন্দা আমীর আলী জানান, বিকেলের দিকে নদীর তীরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। লাশটির পরিচয় কেউ শনাক্ত করতে পারেননি। মৃত ব্যক্তির গলায় একটি পুঁতির মালা ছিল, পরনে ফুলহাতা শার্ট ও লুঙ্গি। তার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে, মৃত্যুর পরই দেহটি পানিতে পড়ে থাকতে পারে।

স্থানীয়রা লাশটি পানি থেকে তুলে তীরে রাখেন। তবে খবর দেওয়ার পরও রাত পৌনে ৯টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পাশাপাশি আইনি প্রক্রিয়া ও পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি কোনো জেলে হতে পারেন, তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর