সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম
পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান রাজনীতির মাঠে প্রতিশ্রুতির বাণিজ্য : জনগণের সাবধান থাকার এখনই সময় নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

এনসিপির সারোয়ার তুষারের কুপ্রস্তাবের স্ক্রিনশট ভাইরাল

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা। সোমবার সাংবাদিক জাওয়াদ নির্ঝর সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের একাধিক অডিও প্রকাশ করেন।

এবার কুপ্রস্তাব দেওয়ার টেক্সটের স্ক্রিনশট প্রাকাশ করলেন জাওয়াদ নির্ঝর। আজ মঙ্গলবারে নিজের ফেসবুকে সেই দুটি স্ক্রিনশট প্রকাশ করেন তিনি।-খবর তোলপাড়।

স্ক্রিনশটের ক্যাপশনে জাওয়াদ নির্ঝর লেখেন, ‘সারোয়ার তুষার এর সেই ঐতিহাসিক টেক্সট! আপনার (সারোয়ার তুষার) কারণে গোটা এনসিপির মান-ইজ্জত সম্মান হুমকির মুখে পড়ছে। এনসিপির নেতাদের নারীর প্রতি কেমন সম্মান সেটা জাতি জেনে গেছে।’

জাওয়াদ নির্ঝরের দাবি, তার প্রকাশিত অডিওটি ৪৭ মিনিটের। তবে তিনি ৩ মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। যা ওই কথোপকথনের চুম্বক অংশ। গতকাল সোমবার তিনি ফেসবুকে ওই অডিও প্রকাশ করেন।

জাওয়াদ নির্ঝরের পোস্ট করা ওই অডিওতে শোনা যায়, সারোয়ার তুষারের কণ্ঠসদৃশ একজন এক তরুণীর সঙ্গে কথা বলছেন।
এতে ওই নারীকে অভিযোগ করতে শোনা গেছে, তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে তার ছবি চাওয়া হয়। যাতে ওই নারী অবাক হন বলে জানান। তবে ছবি চাওয়ার পেছনে অন্য কোনো ইনটেনশন নেই বলে দাবি করেন তুষার কণ্ঠসদৃশ ব্যক্তি। একপর্যায়ে এমন প্রস্তাবের জন্য ওই নারীর কাছে দুঃখপ্রকাশ করতে শোনা যায়।

তাদের কথোপকথন থেকে বোঝা যায়, এটি গত রমজানের কোনো একসময়ের অডিও। যেখানে ইফতারের পর ওই নারীকে সাক্ষাৎ করার অনুরোধ জানানো হয়। তবে কল রেকর্ডের ওই দুই ব্যক্তির পরিচয় কালের কণ্ঠ এককভাবে ভেরিফাই করতে পারেনি।

২০২১ সালের জানুয়ারিতে রাষ্ট্রচিন্তার অন্যতম সংগঠক সারোয়ার তুষারের বিষয়ে বীথি সপ্তর্ষি নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে সংগঠনটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তাসলিমাকে আহ্বায়ক করে আলোকচিত্রী শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া (পরবর্তী সময়ে জ্যোতির্ময় বড়ুয়ার স্থানে আইনজীবী সাদিয়া আরমান) এবং গবেষক দিলশানা পারুলের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে।

সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে গত ৬ মে জানিয়েছিলেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। ওই দিন ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর