রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

‘আমি একজন গর্বিত মুসলিম, ইসলাম মানুষকে হত্যা করতে শেখায় না’

প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫

সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে ধর্ম ও সন্ত্রাসের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলিউড সুপারস্টার আমির খান বলেছেন, আমি একজন গর্বিত মুসলিম, ইসলাম কখনোই মানুষকে হত্যা করতে শেখায় না।

যেখানে আমির খান আরও বলেন, ‘আমি একজন গর্বিত মুসলিম। পাশাপাশি একজন ভারতীয় হিসেবেও গর্বিত। এই দুটো কথাই ভীষণভাবে সত্যি।’

এরপরেই সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই জানিয়ে অভিনেতা বলেন, ‘কোনও ধর্মই নিরীহ মানুষকে হত্যা করতে শেখায় না। আর যারা ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাদেরকে আমি মুসলিম বলে মনে করি না।’-খবর তোলপাড়।

এসময়ে ইসলাম ধর্মের শিক্ষা টেনে আমির খান বলেন, ‘ইসলামে স্পষ্ট লেখা রয়েছে, কোনও নিরীহ মানুষকে হত্যা করা যাবে না। মহিলা ও শিশুদের উপর হাত তোলা যাবে না। এই সব শিক্ষা রয়েছে আমাদের ধর্মে।’

অভিনেতা আরও বলেন, ‘যারা নিরীহ মানুষদের হত্যা করছে তারা ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। তারা ভুল করছে। ইসলাম কখনোই এসব শেখায় না’

এসময় পেহেলগাম কাণ্ডে জঙ্গিদের মুসলিম বলেও মনে করেন না বলে জানান আমির খান।

উল্লেখ্য, আগামী ২০ জুন মুক্তি পাবে আমির খানের সিতারে জমিন পর। ছবিতে আমিরকে দেখা যাবে এক বাস্কেটবল কোচের ভূমিকায়। শাস্তিস্বরূপ তাকে প্রশিক্ষণ দিতে হয় বিশেষভাবে সক্ষম কিছু কিশোরকে। পরিচালনায় রয়েছেন আর. এস. প্রসন্ন।

এই ছবিতে থাকছেন ১০ জন নবাগত অভিনয়শিল্পী—আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর