বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

উলিপু‌রে ছাত্রদ‌লের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি পা‌লিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫


আঞ্চলিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ছাত্রদ‌লের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি পা‌লিত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৯ জুন) বি‌কে‌লে পৌর ছাত্রদ‌লের আয়োজ‌নে উলিপুর সরকারি কলেজ মাঠ এবং কাচারি পুকুর পারে নিম গাছ (জিয়া ট্রি)রোপন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূ‌চি পালন ক‌রেন তারা।

এ সময় উপস্থিত ছি‌লেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কে‌ন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক আখতার আহসান দুলাল, উলিপু‌র সরকা‌রি ক‌লে‌জে ভাইস প্রিন্সিপাল ‌জো‌বা‌য়ের আল মুকুল, উলিপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসদুজ্জামান লিখন , খোকন মিয়া, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম শাকিল, ছাত্রদল নেতা হিরা, সুমন, রাকিব, সাফি, মেহেদী, আমিনুল, বাদল প্রমুখ।

বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চিতে কে‌ন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক আখতার আহসান দুলাল ব‌লেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে আজ‌কের এই বৃক্ষ‌রোপণ করা হয়। গাছ আমা‌দের অ‌ক্সি‌জেন দেয় এবং পরিবেশ ভারসাম‌্য রক্ষার ক‌রে।

তি‌নি আরো ব‌লেন, লন্ডনে তারেক রহমান ও ড. ইউনুস বৈঠকের পরে দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে এমন প্রেক্ষাপটে দেশ বিরোধী একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ছাত্রদল সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশে গণতা‌ন্ত্রিক ব‌্যবস্থা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর