শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

মেসির জাদুতে ক্লাব বিশ্বকাপে প্রথমবার জিতলো মায়ামি

প্রকাশের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫

আবারও নিজের জাত চিনিয়েছেন লিওনেল মেসি। ক্লাব বিশ্বকাপে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিকে জয়সূচক গোল করে ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন মূল্যবান তিন পয়েন্ট। বৃহস্পতিবার (১৯ জুন) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই গোল পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় মায়ামি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি।-খবর তোলপাড়।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পোর্তো। মায়ামির ডিফেন্ডার নোয়া অ্যালেনের ফাউলের পর ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পোর্তোর স্প্যানিশ ফরোয়ার্ড সামু আগেহোয়া। পুরো প্রথমার্ধজুড়ে বেশ দাপট দেখায় পর্তুগিজ ক্লাবটি, তবে দ্বিতীয় গোলের দেখা পায়নি।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। মাঠে নেমেই ৪৭ মিনিটে সমতায় ফেরে মায়ামি। মার্সেলো ওয়েইগান্টের ক্রস থেকে চমৎকার হাফ-ভলিতে গোল করেন তেলাসকো সেগোভিয়া।

এর ঠিক সাত মিনিট পর ফাউলের সুযোগে মেসি জাদু দেখান। ৫৪ মিনিটে বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে বাঁ পায়ের কার্লে দুর্দান্ত গোল করেন এই আর্জেন্টাইন তারকা। তার সেই চেনা ভঙ্গিতেই বল জাল ছুঁয়ে ঢুকে পড়ে, আর গ্যালারিতে শুরু হয় ‘মেসি, মেসি’ ধ্বনি।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পোর্তো। এক গোলের লিড ধরে রেখে বাকি সময় বল নিয়ন্ত্রণে রেখে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।

এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে আছে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিলের পালমেইরাস। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এই ব্রাজিলিয়ান দলের বিপক্ষেই মাঠে নামবে মেসির দল। সেই ম্যাচেই নির্ধারণ হবে, কারা উঠবে নকআউট পর্বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর